ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সারা বাংলা

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন উভয় দেশের সংসদীয় গণতন্ত্রের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রবিবার সংসদ ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

 

সাক্ষাৎকালে স্পিকার উল্লেখ করেন, সংসদীয় গণতন্ত্র চর্চার ক্ষেত্রে সুইডেন ও বাংলাদেশের মধ্যে অনেক বিষয়ে সাদৃশ্য রয়েছে। আলোচনায় উভয় পক্ষই দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ ও ককাস গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও গঠনমূলক আলোচনা হয়। 

 

দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসা সুইডেনকে ধন্যবাদ জানিয়ে বঙ্গোপসাগরের উপকূলে মজুদ থাকা তেল ও গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন