আন্তর্জাতিক
হুতিদের ১০টি ব্যালেস্টিক মিসাইল আকাশেই ধ্বংস করল সৌদি জোট
.webp)
ইয়েমেনের হুতি যোদ্ধাদের ছোঁড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব। এসব মিসাইল দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সমর্থিত সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে জানান, ‘সন্ত্রাসী হুতি মিলিশিয়া কর্তৃক দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোঁড়া ১০টি ব্যালেস্টিক মিসাইল আকাশে থাকতেই শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।’
এদিকে, লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মানদেব প্রণালির নিকটবর্তী উপকূলীয় এলাকা হুতিদের হাত থেকে পুনরুদ্ধার করতে ইয়েমেন সরকারের সামরিক বাহিনী পাল্টা আক্রমণ শুরু করেছে।
ডিবিসি/এসডব্লিউএন