বাংলাদেশ, সারা বাংলা
নোয়াখালীর সুবর্ণচরে গোসল করার সময় পুকুরের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে স্বর্ণা রানী দাস (৭) ও রূপা রানী দাস (৪) নামে দুই সহোদর বোনের পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৫ অক্টোবর) দুপুরে সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেট এলাকায় কৃষ্ণ কাহারের বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও চরজব্বার থানা সূত্রে জানা যায়, আজ দুপুরে কৃষ্ণ কাহারের স্ত্রী পিংকী রানী বাথরুমে ছিলেন। এ সময় বসতবাড়ির পুকুরে একসাথে দুই বোন গোসল করতে নামলে তারা পানিতে ডুবে যায়। পরে বাথরম থেকে বের হয়ে মেয়েদের দেখতে না পেয়ে তাৎক্ষণিক পুকুরে খোঁজাখুজি করলে দুই বোনকে পানি থেকে উদ্ধার করা হয়। পুকুর থেকে উদ্ধার করার পর দ্রুতই চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন। এদের মধ্যে স্বর্ণা রানী দাস চর আমানুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী চরজব্বার থানার এসআই আশরাফ হোসেন জানান, ঘটনাস্থলেই দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/ এসভিএন