ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত ঘিরে

অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিতে ৩ কোটি ৩০ লাখ নিবন্ধনের দাবি ইরানের

অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিতে ৩ কোটি ৩০ লাখ নিবন্ধনের দাবি ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত ঘিরে

অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিতে ৩ কোটি ৩০ লাখ নিবন্ধনের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবারও সংঘাত শুরুর আশঙ্কার মধ্যে দেশজুড়ে বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ ও স্বেচ্ছাসেবী নিয়োগ কার্যক্রম জোরদার করেছে ইরান। ‘জানফাদা’ নামের এ কর্মসূচির আওতায় নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সী নাগরিককে অস্ত্র চালানো ও নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের তীব্রতার সময় এ কর্মসূচি চালু করা হয়। বর্তমানে ইরানের ৩১টি প্রদেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে এটি। কর্মসূচিটি পরিচালনায় যুক্ত রয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজসহ বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা।


বাসিজের প্রশিক্ষণবিষয়ক উপপ্রধান আলী কাউসারি জানিয়েছেন, তেহরানের অন্তত ১৪টি প্রধান চত্বরে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহের কেন্দ্র গড়ে তুলতে চায় আইআরজিসি। এ ছাড়া প্রতিটি প্রাদেশিক রাজধানীতে এক থেকে তিনটি প্রধান চত্বর ব্যবহারের পরিকল্পনা রয়েছে।


সরকারের দাবি, এ কর্মসূচির ওয়েবসাইটে ৩ কোটি ৩০ লাখ মানুষ নিবন্ধন করেছেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। এর আগে ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করে বিদেশভিত্তিক কর্মীরা জানিয়েছিলেন, নিবন্ধিত মানুষের সংখ্যা ৪০ লাখেরও কম।


এদিকে, বিদেশভিত্তিক কয়েকটি ইরানি মানবাধিকার সংগঠন এ উদ্যোগকে ভীতি প্রদর্শনের কর্মসূচি হিসেবে বর্ণনা করেছে। স্কুলশিক্ষার্থীদেরও এতে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এ কর্মসূচি সরকারের সমর্থকদের মধ্যে আনুগত্য জোরদার করলেও বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে সরকারের গ্রহণযোগ্যতা বাড়াবে-এমন নিশ্চয়তা নেই।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন