ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

আন্তর্জাতিক, ভারত

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

বৃষ্টিভেজা রাতের পর দিল্লির তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, রবিবার (২৫ অক্টোবর) দিল্লিতে চলতি মাসের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা মৌসুমের স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক দুই ডিগ্রি কম।

এদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে, যা মৌসুমের স্বাভাবিক গড় তাপমাত্রার চেয়ে শূন্য দশমিক সাত ডিগ্রি কম। অন্যদিকে গতকাল বিকেল সাড়ে ৫টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয় ৬১ শতাংশ।


এর আগে গত ২৪ ঘণ্টায় দিল্লিতে চার দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যার ফলে এ মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৬২ দশমিক তিন মিলিমিটারে।


এদিকে রাতের বৃষ্টির পর দিল্লির বায়ুমানের কিছুটা উন্নতি হয়েছে। ‘সামির’ অ্যাপের তথ্য অনুযায়ী, গতকাল বায়ুমান সূচক (একিউআই) ১৫৩ এ নেমে আসে, যা সহনীয় বা মডারেট ক্যাটাগরির অন্তর্ভুক্ত। তবে দিল্লির ৫৪টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ১১টিতে বায়ুর মান খারাপ পর্যায়ে রেকর্ড করা হয়েছে। এর মধ্যে আইআইটি দিল্লি কেন্দ্রে সবচেয়ে বেশি ২৪৫ এবং আলিপুরে ২৩৩ একিউআই রেকর্ড করা হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার থেকে বুধবারের মধ্যে দিল্লির বায়ুমান ফের খারাপ হতে পারে।


তবে সোমবার আকাশ প্রধানত পরিষ্কার থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন