ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

এক সপ্তাহেই প্রায় ৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

এক সপ্তাহেই প্রায় ৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

আন্তর্জাতিক, আরব

এক সপ্তাহেই প্রায় ৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

রেসিডেন্সি, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে মাত্র এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এ ছাড়া একই সময়ে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ হাজার ৯০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত ১৫ থেকে ২১ অক্টোবরের মধ্যে পরিচালিক দেশব্যাপী অভিযানে এসব আইন লঙ্ঘনের ঘটনা উঠে আসে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ হাজার ৫৫৪ জনের বিরুদ্ধে রেসিডেন্সি বা আকামা আইন, ৩ হাজার ৮৬৫ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮৬ জনের বিরুদ্ধে শ্রম আইন ভঙ্গের অভিযোগ রয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৮৮১ জনকে এবং অননুমোদিত সীমান্ত দিয়ে দেশ ছাড়ার চেষ্টার সময় আরও ২২ জনকে আটক করা হয়। এ ছাড়া অবৈধ অধিবাসীদের পরিবহন, আশ্রয় প্রদান, কর্মসংস্থান বা তথ্য গোপন করার অপরাধে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


বর্তমানে ৩৭ হাজার ৬১৮ জন প্রবাসী অভিবাসন ও শ্রম আইন ভঙ্গের দায়ে আইনি প্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন, যাদের মধ্যে ৩৫ হাজার ৪৪৯ জন পুরুষ এবং ২,১৬৯ জন নারী। তাঁদের মধ্যে ২০ হাজার ২৫২ জনকে ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।


সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তা করা, পরিবহন সেবা দেওয়া বা থাকার আশ্রয় দেওয়া গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধে যুক্ত ব্যক্তিদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগও রয়েছে।


সূত্র: গালফ নিউজ


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন