ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

যশোরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইকে থাকা মা ও শিশু নিহত, আহত বাবা

যশোরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইকে থাকা মা ও শিশু নিহত, আহত বাবা

বাংলাদেশ, সারা বাংলা

যশোরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইকে থাকা মা ও শিশু নিহত, আহত বাবা

স্টাফ রিপোর্টার, যশোর

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও শিশুসন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত নারীর স্বামী ফারুক হোসেন। তাকে যশোরের আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর রাজগঞ্জের দোদাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দোদাড়িয়া মোড়ে চলন্ত ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফারুক হোসেনের স্ত্রী ও শিশুসন্তানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফারুক হোসেনকে উদ্ধার করে যশোরের আদ্-দ্বীন হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ফারুক হোসেনের বাড়ি মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামে।


একই পরিবারের মা ও শিশুসন্তানের মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন