ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ড্রোন ভিডিওতে লালমনিরহাটে নারীসহ ৩ জনকে আহত করা সেই বাঘের অবস্থান শনাক্ত

ড্রোন ভিডিওতে লালমনিরহাটে নারীসহ ৩ জনকে আহত করা সেই বাঘের অবস্থান শনাক্ত

বাংলাদেশ, সারা বাংলা

ড্রোন ভিডিওতে লালমনিরহাটে নারীসহ ৩ জনকে আহত করা সেই বাঘের অবস্থান শনাক্ত

লালমনিরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে ভারতীয় বাঘের আক্রমণে নারীসহ ৩ বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন শরীফা বেগম, নজরুল ইসলাম ও আফছার আলী। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) বিকেলের দিকে ৯০৫ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে ওই সীমান্ত পিলারের কাছে বেঁধে রাখা ছাগল আনতে গিয়ে শরীফা বেগম দেখতে পান একটি বাঘ তার ছাগল আক্রমণ করছে। তিনি ছাগলটি রক্ষা করতে গেলে বাঘটি তার ওপরও হামলা চালায়। এ দৃশ্য দেখে নজরুল ইসলাম ও আফছার আলী তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে বাঘটি তাদের ওপরও আক্রমণ করে পার্শ্ববর্তী ধানক্ষেতে লুকিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।


এ ঘটনার পর হাজারো মানুষ লাঠিসোটা নিয়ে এলাকাটি ঘিরে রাখেন এবং বাঘ তাড়াতে বিজিবি দুই রাউন্ড গুলি ছোড়ে। এদিকে মধ্যরাতে বিজিবির ড্রোনে সীমান্তের একটি জঙ্গলে বাঘটির অবস্থান শনাক্ত করা হয়েছে। বাঘটিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে বন বিভাগ। স্থানীয়দের ধারণা, সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাঘটি বাংলাদেশে ঢুকে পড়েছে।


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন