বাংলাদেশ, সারা বাংলা
গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

গোপালগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)।
রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ সদর থানাধীন পুলিশ লাইন্স-সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের খুলনাগামী পাশে আদি মিষ্টান্ন ভান্ডারের সামনে পাকা সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজমা খানম (৩৫) ও রাজু মোল্লা (৩৮)।
এসআরবি-৬-এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ব্যাটালিয়নটি। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
এই ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্যসহ গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/এসভিএন