শিক্ষা
ছুটি শেষে আজ খুলছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়

টানা ১০ দিনের ছুটি শেষে দেশের প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাসমূহে আজ সোমবার (২৬ অক্টোবর) থেকে নিয়মিত ক্লাস শুরু হয়েছে। দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশ মিলিয়ে গত ১৮ অক্টোবর থেকে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হয়েছিল। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ১০ দিন ছুটির সুযোগ পান।
অন্যদিকে, সরকারি ও বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে ছুটির মেয়াদ আরও কিছুটা বেশি রয়েছে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে কলেজগুলোতে ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই ছুটি আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে।
কলেজগুলোর ক্ষেত্রে ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় পুরো অক্টোবর মাস জুড়েই ছুটি বলবৎ থাকবে। সব প্রক্রিয়া শেষে আগামী ১ নভেম্বর (রবিবার) থেকে দেশের সব কলেজগুলোতে যথারীতি ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
ডিবিসি/এফএইচআর