ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ময়মনসিংহে ফেসবুকে কটূক্তির অভিযোগে এক নারীকে পুলিশে দিল স্থানীয়রা

ময়মনসিংহে ফেসবুকে কটূক্তির অভিযোগে এক নারীকে পুলিশে দিল স্থানীয়রা

বাংলাদেশ, সারা বাংলা

ময়মনসিংহে ফেসবুকে কটূক্তির অভিযোগে এক নারীকে পুলিশে দিল স্থানীয়রা

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সাথী আক্তার ওই এলাকার সাথী বিউটি পার্লারের মালিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৫ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সরকার ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে সাথী আক্তারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে এলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।


পরে স্থানীয় লোকজন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাথী আক্তারের বিউটি পার্লারে গিয়ে তার কাছে এ বিষয়ে জানতে চান। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সাথী আক্তারকে পুলিশের হেফাজতে নেয়া হয়।


ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, সরকার ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে কটূক্তির অভিযোগে স্থানীয় লোকজন ওই নারীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এই নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন