বাংলাদেশ, সারা বাংলা
কুমিল্লার ঘটনা
কুমিল্লায় প্রায় ৫ লাখ টাকার সার-কীটনাশক অর্ডার করে ডেলিভারি পেলেন বাঁশের টুকরা

কুমিল্লায় পাইকারি কীটনাশক ওষুধ কিনে পেলেন বাঁশের টুকরো। ঘটনাটি ঘটেছে জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে।
ভুক্তভোগী ব্যবসায়ী স্থানীয় সার ডিলার মহসিন জানান, গত কয়েকদিন আগে ফেনীতে মুঠোফোনে তার দোকানের জন্য বিভিন্ন কীটনাশকসহ অন্যান্য মালামালের অর্ডার দেন। হঠাৎ করে ওই অর্ডারকৃত মালামাল শুক্রবার (২৩ অক্টোবর) রাতে একটি পিকআপ যোগে নিয়ে আসে ডেলিভারিম্যান এবং সেগুলো দ্রুত নামিয়ে ৪ লক্ষ ৯০ হাজার টাকা নিয়ে চলে যেতে চায়। এক পর্যায়ে মালামালগুলো চেক করতে গিয়ে দেখেন ভেতরে ওষুধের বদলে বাঁশের টুকরো। তাৎক্ষণিক ওই ডেলিভারিম্যানকে আটক করে থানায় সোপর্দ করা হয় এবং তাকে দেয়া টাকাগুলো উদ্ধার করা হয়।
ডিবিসি/ এসভিএন