সারা বাংলা
নোয়াখালীতে শ্বশুরের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন পুত্রবধূ
.webp)
নোয়াখালীর সুবর্ণচরে শ্বশুরের মৃত্যুর মাত্র একদিনের ব্যবধানে মারা গেছেন তার পুত্রবধূ। শ্বশুরের মৃত্যুর শোক সইতে না পেরে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় ইউপি সদস্য জানিয়েছেন।
গত শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. মফিজুর রহমান মফিজ মিয়া মারা যান। তার মৃত্যুর খবর শোনার পরই অসুস্থ হয়ে পড়েন তার ছেলে আলমগীর হোসেনের স্ত্রী। এরপর রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বা নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১১টায় আজিজিয়া কচ্ছপ মার্কেট জামে মসজিদ মাঠে মফিজ মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, পুত্রবধূর জানাজা অনুষ্ঠিত হয় তার বাবার বাড়িতে।
ডিবিসি/পিআরএএন