ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

জাতীয়

সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

সরকার অনুমোদন দিলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে 'ক্রসফায়ার' বা বিচারবহির্ভূত হত্যা করতেও পুলিশ পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (২৬ অক্টোবর) চকবাজারে ‘কমিউনিটি ব্যাংক’-এর ইসলামিক ব্যাংকিং সেবা চালুর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

আইজিপি বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে সমাজে পুলিশের প্রয়োজন রয়েছে। তবে স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা তা করা যাবে না। সাধারণ মানুষকে আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়।

 

অনুষ্ঠানে পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু অসাধু সদস্যের সম্পৃক্ততার অভিযোগের কথাও স্বীকার করেন আইজিপি। এছাড়া গত দুই মাসে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২৭ জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলেও তিনি জানান।

 

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন