খেলাধুলা, ক্রিকেট
বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন মোস্তাফিজ

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিবিএল) মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। এর মধ্য দিয়ে সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের পর তৃতীয় বাংলাদেশি পুরুষ ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন তিনি।
বিগ ব্যাশ লিগে পুরো মৌসুম খেলার কারণে বিসিবির নতুন টুর্নামেন্ট 'ডি থ্রি' এর সব সংস্করণে মোস্তাফিজকে পাওয়া যাচ্ছে না; তাঁকে কেবল ওয়ানডে সংস্করণে পাবে দলগুলো। আজ অনুষ্ঠিত টুর্নামেন্টের নিলামে পুরো আসর খেলতে না পারার কারণে তাঁকে নিয়ে খুব বেশি কাড়াকাড়ি হয়নি, শেষ পর্যন্ত ৭০ লাখ ভার্চুয়াল পয়েন্টের বিনিময়ে তাঁকে দলে ভিড়েছে সেভেন রিংস সিমেন্ট।
অন্যদিকে, এই টুর্নামেন্টের আগের আসরের মতো এবারও বিগ ব্যাশের পুরো মৌসুম হোবার্ট হ্যারিকেন্সে খেলবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। উল্লেখ্য, এর আগে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মেলবোর্ন রেনেগেডসের হয়েই বিগ ব্যাশ মাতানোর ইতিহাস গড়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ডিবিসি/এফএইচআর