বাংলাদেশ, সারা বাংলা
মানিকগঞ্জে জুয়েলার্স থেকে ১২০ ভরি রুপা চুরির অভিযোগে আটক ৩

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রামে একটি জুয়েলার্সের দোকান থেকে ১২০ ভরি রুপা চুরির অভিযোগে দুই নারী ও এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে চারিগ্রামের বাংলাদেশ জুয়েলার্সে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, দোকানটি থেকে রুপা চুরির পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই তিনজন। এ সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশের সহযোগিতায় তাদের সিংগাইর থানায় সোপর্দ করা হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারা একটি প্রতারক চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডিবিসি/ এসভিএন