স্বাস্থ্য
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪৬৬

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (২৬ অক্টোবর) দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১৪৬৬ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ১৩৮৮ জন উপসর্গযুক্ত এবং ৭৮ জন নিশ্চিত হামের রোগী।
গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৫৫২ জন এবং মারা গেছেন ১১২৯ জন। অন্যদিকে, এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত ২৩ হাজার ৪৭৮ জনের মধ্যে ১০৪ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, এই সময়ের মধ্যে হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন রোগীর মধ্যে ১ লাখ ৯০ হাজার ৩৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
ডিবিসি/আরএসএল