ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

গাইবান্ধায় শহিদ মিনারের টাইলস ভাঙার অভিযোগ, অভিযুক্ত পলাতক

গাইবান্ধায় শহিদ মিনারের টাইলস ভাঙার অভিযোগ, অভিযুক্ত পলাতক

সারা বাংলা

গাইবান্ধায় শহিদ মিনারের টাইলস ভাঙার অভিযোগ, অভিযুক্ত পলাতক

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহিদ মিনারের টাইলস ভাঙার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রশিক্ষক আহসান হাবীবের বিরুদ্ধে। সোমবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাহবুবুর রহমান। ঘটনার পর থেকে ওই প্রশিক্ষক পলাতক রয়েছেন বলে দাবি করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

এর আগে আহসান হাবীবের শহিদ মিনারে স্যান্ডেল পরে উঠে আপত্তিকর মন্তব্য করার অভিযোগসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।

 

অধ্যক্ষ মাহবুবুর রহমান জানান, রবিবার পুলিশ ঘটনাটি তদন্ত করতে প্রতিষ্ঠানে গেলে আহসান হাবীব ক্ষুব্ধ হন। তাঁর অভিযোগ, সোমবার সকাল সাতটার দিকে ওই প্রশিক্ষক শহিদ মিনারের টাইলস ভেঙে ফেলেন। অধ্যক্ষ আরও জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

তবে অভিযোগের বিষয়ে আহসান হাবীবের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন