ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

মক্কা জোটের তিন দেশ সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

মক্কা জোটের তিন দেশ সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

আন্তর্জাতিক, আরব

মক্কা জোটের তিন দেশ সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সৌদি আরবে হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মধ্যে ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে মক্কা প্রতিরক্ষা জোটের সদস্য সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার (২৬ অক্টোবর) তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব আলী বাঘেরি কানি জানিয়েছেন, বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন অংশ নেবেন। ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজায়ি।


সৌদি আরবের জনকূটনীতিবিষয়ক উপমন্ত্রী রায়েদ ক্রিমলি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলমান সংকটে উত্তেজনা প্রশমন, সংলাপ জোরদার এবং কাতার ও পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন জানানোই এ সফরের উদ্দেশ্য।


ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা গত মাসে সৌদি আরবে হামলা বাড়ানোর পর এই প্রথম ইরানের সঙ্গে জোটের তিন সদস্যের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবারও সৌদি আরব নতুন করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।


এর আগে গত সপ্তাহে তেহরান সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।


এদিকে চলতি মাসে রিয়াদে জরুরি বৈঠকে সৌদি আরবে দ্রুত সামরিক বাহিনী ও সক্ষমতা মোতায়েনের বিষয়ে একমত হন জোটের মন্ত্রীরা।


গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, এক সদস্যের ওপর সশস্ত্র হামলা সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। পাকিস্তান ইতিমধ্যে চুক্তিটি অনুমোদন করেছে। তুরস্কেও অনুমোদনের প্রক্রিয়া চলছে।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন