সারা বাংলা
গাজীপুরের সফিপুরে আনসার একাডেমি পরিদর্শনে চার দেশের রাষ্ট্রদূত

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি পরিদর্শন করেছেন সিঙ্গাপুর, মরক্কো, মালদ্বীপ ও কসোভোর রাষ্ট্রদূতরা।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তাঁরা একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আনসার সদস্যদের দক্ষ জনশক্তিতে রূপান্তর ও কর্মসংস্থান সৃষ্টির বিপুল সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে জনশক্তি নেওয়ার বিষয়ে জাপানের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানান তিনি। এ সময় আনসার বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিবিসি/আরএসএল