বাংলাদেশ, রাজনীতি
মিষ্টির আসনে মনোনয়ন পেলেন এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩ (আসন নম্বর ৩২৩)-এর উপনির্বাচনে এলিজা জামানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দল ও জোটের পক্ষ থেকে তাঁকে এ মনোনয়ন দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর। আগামী ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে।
এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। পরদিন ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় আসেন।
ওই ঘটনার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন বলে জানা যায়। পরবর্তী সময়ে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে।
আসনটি শূন্য হওয়ার পর উপনির্বাচনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানের নাম ঘোষণা করা হলো।
ডিবিসি/ আরএফই