ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা বাংলা

হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল হোসেন নিরবকে চেয়ার, কিল-ঘুষি ও লাথি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা শাহেদ ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র আলোচনা শুরু হয়।

পরে অভিযুক্ত শাহেদকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। গত সোমবার (২৬ অক্টোবর) রাত ১২টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

 

আহত জুয়েল হোসেন নিরব লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি। অভিযুক্ত শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে এর আগে জুয়েল ও শাহেদের পক্ষের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার জের ধরে সোমবার রাতে সদর হাসপাতাল প্রাঙ্গণে জুয়েলকে মারধর শুরু করেন শাহেদ ও তার অনুসারীরা। একপর্যায়ে আত্মরক্ষার জন্য জুয়েল হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে আশ্রয় নিলে সেখানেও তাকে হামলা করা হয়।

 

হাসপাতালের ভেতরে এমন সহিংসতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং স্থানীয় মহলে সমালোচনার সৃষ্টি করে। ঘটনার পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহেদকে দালাল বাজার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়।

 

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত আছেন। তবে হাসপাতালের ভেতরে হামলা বা মারামারির এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন