ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

প্রেমের ফাঁদে পড়ে প্রেমিকার কাছে সামরিক তথ্য ফাঁস, ভারতে সাবেক সেনা ক্যাপ্টেন গ্রেপ্তার

প্রেমের ফাঁদে পড়ে প্রেমিকার কাছে সামরিক তথ্য ফাঁস, ভারতে সাবেক সেনা ক্যাপ্টেন গ্রেপ্তার

আন্তর্জাতিক, ভারত

প্রেমের ফাঁদে পড়ে প্রেমিকার কাছে সামরিক তথ্য ফাঁস, ভারতে সাবেক সেনা ক্যাপ্টেন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

প্রেমিকার কাছে ভারতের প্রতিরক্ষাসংক্রান্ত সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগে দেশটির সেনাবাহিনীর সাবেক এক ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে তামিলনাড়ু পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম বাবু (৫২)। তিনি একসময় ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওতে কাজ করেছেন।

সোমবার (২৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তামিলনাড়ুর ভেলোর অঞ্চলে অভিযান চালিয়ে বাবুকে গ্রেপ্তার করা হয়। তিরুভান্নামালাই জেলার আরানির কাছে একটি গোপন আস্তানা থেকে তাকে শনাক্ত করা হয়।


তদন্তকারীদের সন্দেহ, প্রেমের সম্পর্ককে কাজে লাগিয়ে ওই নারী ভারতের নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন। তবে নারীর পরিচয় ও জাতীয়তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। সংগৃহীত তথ্য অন্য কারও কাছে পাঠানো হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।


এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, এ ধরনের সংবেদনশীল তথ্য কাউকে দেওয়া যায় না। অভিযুক্ত ব্যক্তি আগে ডিআরডিওতে কর্মরত ছিলেন।


ওই নারী পাকিস্তানের নাগরিক কি না, এমন প্রশ্নে পুলিশ জানায়, বিষয়টি এখনো নিশ্চিত নয়। তার পরিচয় শনাক্ত করতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে আইপি ঠিকানাসংক্রান্ত তথ্য চাওয়া হবে।


পুলিশের তথ্য অনুযায়ী, বাবু ভারতীয় সেনাবাহিনীর গোলন্দাজ রেজিমেন্টে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৯৪ সালে অবসর নেন। তার সামরিক কর্মজীবন ও পরবর্তী সময়ে ডিআরডিওর সঙ্গে সংশ্লিষ্টতা তদন্তের আওতায় এসেছে।


গ্রেপ্তারের পর তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তকারীরা তার যোগাযোগের তথ্য ও ডিজিটাল নথি পরীক্ষা করে তথ্য আদান-প্রদানের পরিধি এবং সম্ভাব্য বিদেশি গোয়েন্দা সংযোগের বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন