ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ফুটবল

ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে হ্যারি কেইনের ব্যালন ডি’অর জয়!

ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে হ্যারি কেইনের ব্যালন ডি’অর জয়!

খেলাধুলা, ফুটবল

ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে হ্যারি কেইনের ব্যালন ডি’অর জয়!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয় করেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন।

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদোর ঘোষণায় লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকাদের পেছনে ফেলে তিনি এই সম্মাননা অর্জন করেন। দীর্ঘ ২৫ বছর পর কোনো ইংলিশ পুরুষ ফুটবলার হিসেবে এই অর্জনের মধ্য দিয়ে তিনি নতুন এক ইতিহাস গড়েছেন।

 

নিজের শহরে এমন একটি পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত কেইন মঞ্চে উঠে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, "বাহ, বাহ, বাহ। আমি প্রায় বাকরুদ্ধ, আর লন্ডনে এই আয়োজন হওয়ায় মুহূর্তটি আমার কাছে আরও বিশেষ হয়ে উঠেছে।" যারা তাকে ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি এই রাতটিকে নিজের জন্য এক বিশেষ প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।

 

এবারের ব্যালন ডি’অর জয়ের লড়াই বেশ কঠিন ছিল বলে স্বীকার করেন এই ইংলিশ স্ট্রাইকার। অনুষ্ঠানে উপস্থিত বিশ্বের সেরা ফুটবলারসহ সকল বিজয়ী ও মনোনীতদের তিনি অভিনন্দন জানান। কেইনের মতে, নিরলস অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই যে সাফল্যের চূড়ায় পৌঁছানো সম্ভব, এই পুরস্কার তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

 

২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকেই কেইন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭৩টি গোল করার পাশাপাশি বায়ার্নের জার্সিতে ১৫৮ ম্যাচে ১৫৬ গোল করে তিনি দলের প্রধান ভরসায় পরিণত হয়েছেন। বুন্দেসলিগায় টানা তিন মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এবং ইউরোপের শীর্ষ গোলদাতা হওয়ার অসামান্য কীর্তিই তাকে এবারের ব্যালন ডি’অর জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন