জাতীয়
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনে গেজেট প্রকাশ

সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ নির্ধারণ করে সোমবার (২৭ অক্টোবর) আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়েছে।
গত ১৮ অক্টোবর মন্ত্রিসভায় বাংলা নাম পরিবর্তনের প্রস্তাবটি অনুমোদিত হলেও মন্ত্রণালয়টির ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত ‘মহিলাবিষয়ক মন্ত্রণালয়’ পরবর্তীতে ১৯৯৪ সালে নাম বদলে ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ হয়েছিল, যা বর্তমানে নতুন রূপ পেল।
ডিবিসি/এফএইচআর