ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

মাগুরায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মাগুরায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সারা বাংলা

মাগুরায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মাগুরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

মাগুরা জেলার শালিখা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনার পর মাসুদ গাজী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।

নিহত মাসুদ গাজী ওই গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে। অভিযুক্ত তাঁর বড় ভাই সিদ্দিক গাজীর (৫০)। তাঁদের দুজনের বাড়িই একই গ্রামে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে লাঠির আঘাতে মাসুদ গাজী গুরুতর আহত হন, পরে তাঁর মৃত্যু হয়।

 

এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পারিবারিক মারামারি বা কুপিয়ে হত্যার কোনো প্রমাণ পুলিশ পায়নি। নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাত, ক্ষত বা জখমও দেখা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

 

তিনি আরো জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন