সারা বাংলা
যান্ত্রিক ত্রুটিতে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয়

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের বেশ কিছু এলাকায় আকস্মিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে বিদ্যুৎ বিভাগের কর্মীরা জরুরি ভিত্তিতে কাজ চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিমধ্যে বিদ্যুৎহীন হয়ে পড়া অধিকাংশ এলাকায় সংযোগ পুনরায় চালু করা সম্ভব হয়েছে। বাকি থাকা এলাকাগুলোতেও অতি দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
অনাকাঙ্ক্ষিত এই যান্ত্রিক ত্রুটি ও সাময়িক বিদ্যুৎ বিপর্যয়ের ফলে সাধারণ গ্রাহকদের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, তার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।
ডিবিসি/এফএইচআর