ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতের আসামে হোটেলের ইজারা নিয়ে বিরোধে গুলি, নিহত ৫

ভারতের আসামে হোটেলের ইজারা নিয়ে বিরোধে গুলি, নিহত ৫

আন্তর্জাতিক, ভারত

ভারতের আসামে হোটেলের ইজারা নিয়ে বিরোধে গুলি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ভারতের আসামের গুয়াহাটিতে একটি হোটেলে গুলির ঘটনায় পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার রাত প্রায় ৯টায় শহরের বোরা সার্ভিস এলাকার হোটেল বিলাস ইনে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, হোটেলের ইজারা চুক্তি নিয়ে সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে এই হামলা হয়েছে। তবে ঘটনার কারণ এখনো চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়নি।

গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থসারথি মহন্ত জানান, ঘটনার এক ঘণ্টার মধ্যে অভিযুক্ত ঘনকান্ত গগৈকে আটক করা হয়েছে। গুলি চালানোর কাজে ব্যবহৃত অস্ত্রটিও জব্দ করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


হামলার সময় ছয়জন হোটেলের অভ্যর্থনা কাউন্টারের কাছে একসঙ্গে ছিলেন। সেখানেই তাদের ওপর গুলি চালানো হয়। পুলিশ কমিশনারের তথ্য অনুযায়ী, নিহত পাঁচজনের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। অপর নিহত ব্যক্তি তাঁদের গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিও একই গ্রামের বাসিন্দা এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।


পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি হোটেলটি ইজারা নিয়েছিলেন। হোটেলমালিকের পক্ষ ও ইজারাগ্রহীতার মধ্যে বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তদন্তের মাধ্যমে হামলার পেছনের কারণ ও ঘটনার ধারাবাহিকতা নির্ধারণের চেষ্টা চলছে।


পুলিশ কমিশনার বলেন, প্রাথমিক তদন্তে হোটেল বিলাস ইনের ইজারা চুক্তিসংক্রান্ত সম্পত্তির বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে তদন্ত এখনো শুরুর পর্যায়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।


ঘটনাটিকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে মহন্ত জানান, ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ উদ্‌ঘাটনে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিস্তারিত তদন্ত চলছে। ঘটনার সঠিক ক্রম নির্ধারণ এবং মামলাটি যৌক্তিক পরিণতিতে পৌঁছানোই তদন্তের লক্ষ্য বলে জানান তিনি।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন