সারা বাংলা
রাজবাড়ীতে প্রকাশ্য দিবালোকে ২ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাজবাড়ী শহরের পান্না চত্বরে প্রকাশ্য দিবালোকে দুই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঘটা এ ঘটনায় আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ এবং মুন্সি নামের অপর একজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি হত্যা মামলায় আদালতে হাজিরা শেষে ওই দুই ব্যবসায়ী রিকশাযোগে ফিরছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন। উল্লেখ্য, এর আগে গত ১৭ অক্টোবর রাজবাড়ী শহরেই পিয়ারুল সরদার নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছিল।
ডিবিসি/এমএনকে