ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পদ্মা নদীতে নিখোঁজ দুই পর্যটকের একজনের মরদেহ উদ্ধার

পদ্মা নদীতে নিখোঁজ দুই পর্যটকের একজনের মরদেহ উদ্ধার

সারা বাংলা

পদ্মা নদীতে নিখোঁজ দুই পর্যটকের একজনের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫৩ মিনিট আগে

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের অদূরে মো. মারুফ হোসেন (৪০) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় মো. রাসেল (৩৫) নামের অপর এক পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন।

 

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। দুপুর আড়াইটার দিকে নদী থেকে মারুফ হোসেনের মরদেহ উদ্ধারের পর তা নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ রাসেলকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে এবং তাঁকে না পাওয়া পর্যন্ত এই তল্লাশি চলবে বলে তিনি নিশ্চিত করেন।

 

উল্লেখ্য, সোমবার দুপুরে ঢাকার শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মী পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি এলাকায় নদীতে গোসল করতে নামেন।

 

এদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মারুফ ও রাসেল নিখোঁজ হন। খবর পেয়ে সোমবার দুপুর থেকেই উদ্ধার অভিযান শুরু করেছিল মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন