ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

সাইবার হামলার শিকার ইতালির পার্লামেন্ট, বাদ যায়নি মেলোনির ইমেইলও

সাইবার হামলার শিকার ইতালির পার্লামেন্ট, বাদ যায়নি মেলোনির ইমেইলও

আন্তর্জাতিক

সাইবার হামলার শিকার ইতালির পার্লামেন্ট, বাদ যায়নি মেলোনির ইমেইলও

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষের (চেম্বার অব ডেপুটিজ) কম্পিউটার সিস্টেমে সাম্প্রতিক এক সাইবার হামলায় দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ইমেইল অ্যাকাউন্টসহ বেশ কয়েকজন আইন প্রণেতার অ্যাকাউন্ট আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ইতালীয় বার্তা সংস্থা আনসার (এএনএসএ) এর বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। বার্তা সংস্থাটি জানিয়েছে, এই হামলায় চেম্বারের পুরো কম্পিউটার সিস্টেম প্রভাবিত হলেও এর প্রযুক্তিবিদরা তা নিয়ন্ত্রণে এনেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় পালাজ্জো চিগির সূত্র জানিয়েছে, মেলোনির যে অ্যাকাউন্টটি আক্রান্ত হয়েছে, সেটি তিনি সরকারি যোগাযোগের জন্য ব্যবহার করতেন না।


চেম্বার অব ডেপুটিজের সূত্র জানিয়েছে, এই ঘটনা কোনো জরুরি অবস্থা তৈরি করেনি এবং এ ধরনের আক্রমণ প্রতিদিন ঘটে থাকে।


আনসার বরাত দিয়ে সূত্রগুলো জানায়, ‘জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার সহযোগিতাসহ সমস্ত সুরক্ষামূলক ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে।’


এই ব্যবস্থার মধ্যে কম্পিউটার সিস্টেমের কিছু ফাংশন সাময়িক নিষ্ক্রিয় করাও অন্তর্ভুক্ত থাকতে পারে, যাকে সূত্রগুলো স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছে।


তারা আরও বলেছে যে, সাম্প্রতিক দিনগুলোতে অন্যান্য জাতীয়, ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি তাদের আইটি সিস্টেমের ওপর এ ধরনের হামলা ও চাপ আরও তীব্র হয়েছে বলে মনে হচ্ছে।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন