ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

গাইবান্ধায় নিষিদ্ধ চায়না জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

গাইবান্ধায় নিষিদ্ধ চায়না জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

বাংলাদেশ, সারা বাংলা

গাইবান্ধায় নিষিদ্ধ চায়না জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

গাইবান্ধা কাচারি বাজার এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় আট হাজার টাকার চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৩ ধারায় তাকে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় কাচারি বাজার এলাকায় অভিযান চালিয়ে মাহমুদুল হাসান সাগর নামে ওই ব্যবসায়ীকে জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।


এ ছাড়া শহরের পুরাতন বাজারে অভিযান চালিয়ে একটি দোকান থেকে প্রায় ২ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে দোকান খোলা রেখে ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় তাকে জরিমানা করা সম্ভব হয়নি।


পরে জব্দ করা চায়না দুয়ারী ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল মাছের পোনা এবং জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। এসব জালের ব্যবহার ও বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা নিষিদ্ধ জাল বিক্রি বা মজুত করবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন