ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, শিশুসহ আহত ৩

মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে  বাস-ট্রাক সংঘর্ষ, শিশুসহ আহত ৩

সারা বাংলা

মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, শিশুসহ আহত ৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশুসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার দোগাছী এলাকায় মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জগামী ‘নিউ বলেশ্বর পরিবহনের’ বাসটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং শিশুসহ তিনজন আহত হন।

 

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

 

আহতরা হলেন বাগেরহাটের শরণখোলার শাহনাজ (৪০), ঢাকার উত্তরার নাইমা ইসলাম কলি (৩০) এবং তাঁর ৬ বছর বয়সী মেয়ে আয়না আক্তার।

 

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন