ডিবিসি নিউজdbcnews.tv

আবহাওয়া

ভারতের উপকূলে আঘাত হানার পর গতি কমেছে ঘূর্ণিঝড় অর্ণবের

ভারতের উপকূলে আঘাত হানার পর গতি কমেছে ঘূর্ণিঝড় অর্ণবের

আবহাওয়া

ভারতের উপকূলে আঘাত হানার পর গতি কমেছে ঘূর্ণিঝড় অর্ণবের

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার পর এর গতি ও তীব্রতা কমতে শুরু করেছে। বুধবার (২৮ অক্টোবর) ভোরে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে এবং বর্তমানে ওই এলাকা ও এর আশপাশেই অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে সম্পূর্ণ দুর্বল হয়ে পড়বে।

 

ঘূর্ণিঝড়টি দুর্বল হলেও এর প্রভাবে বাংলাদেশের আবহাওয়াতেও পরিবর্তন আসতে শুরু করেছে। ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

আগামী কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে বৃষ্টিপাতের এই প্রবণতা বাড়তে পারে। আবহাওয়া দপ্তরের তথ্যমতে, ঘূর্ণিঝড় ও বৃষ্টির প্রভাবে সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এবং আগামী পাঁচ দিন পর্যন্ত এই তাপমাত্রা কমার ধারা অব্যাহত থাকতে পারে। সমুদ্রবন্দরগুলোর জন্য নতুন করে কোনো সতর্কবার্তা না থাকলেও, সারা দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন