সারা বাংলা
কুমিল্লার মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ধরা পড়ল অনিয়ম, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। এ সময় কর্মস্থলে পাঁচজন চিকিৎসককে অনুপস্থিত পাওয়ায় তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের চিকিৎসাসেবার মান ও চিকিৎসকদের উপস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন। চিকিৎসক সংকট ও শয্যাস্বল্পতায় ভোগান্তিতে থাকা রোগীদের সেবা নিশ্চিত করতে হাসপাতালটিকে ১৫১ শয্যায় উন্নীত করার আশ্বাস দেন তিনি।
স্থানীয়দের প্রত্যাশা, হাসপাতালটির শয্যাসংখ্যা বৃদ্ধি পেলে সেবার পরিধি বাড়বে এবং রোগীদের ভোগান্তি কমবে। চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত ও অনিয়ম দূর করতে মন্ত্রীর এ নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।