ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সারা বাংলা

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় হামিম মল্লিক (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা ইউনিয়নের মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামিম মল্লিক গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার ইলিয়াস মল্লিকের ছেলে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে খুলনাগামী ‘দোলা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস মিল্টন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক হামিম মল্লিক মারা যান।

 

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন