ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সারা বাংলা

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

টাঙ্গাইলের ঘাটাইলে মহাসড়ক থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মহাসড়কে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে।

 

এ বিষয়ে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তাঁর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

ডিবিসি/এমকেএ

আরও পড়ুন