ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

হবিগঞ্জে শাশুড়ি হত্যার দায়ে জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

হবিগঞ্জে শাশুড়ি হত্যার দায়ে জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

সারা বাংলা

হবিগঞ্জে শাশুড়ি হত্যার দায়ে জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে শাশুড়ি জাহানারা বেগমকে হত্যার দায়ে জামাতা মো. অলিউর রহমান অলিকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাকে আরও ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অলিউর রহমান অলি মাধবপুর উপজেলার তুলশীপুর (অলিপুর) গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে। রায় ঘোষণার সময় সে আদালতে উপস্থিত ছিল।

 

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৯ মে সকালে স্বর্ণালংকার কেনার কথা বলে শাশুড়ি জাহানারা বেগমকে বাড়ি থেকে নিয়ে যায় অলিউর রহমান।

 

এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিন দিন পর ১ জুন চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের একটি বেতবাগান থেকে অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন পত্রিকায় খবর দেখে নিহতের ছেলে মো. মিজানুর রহমান লাশটি তার মায়ের বলে শনাক্ত করেন।

 

এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে অলির বিরুদ্ধে চুনারুঘাট থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ জানুয়ারি অলির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলার বিচার চলাকালে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. গুলজার আহমেদ খান। তিনি জানান, রাষ্ট্রপক্ষ মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন