ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬

আন্তর্জাতিক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

স্পেনের রাজধানী মাদ্রিদের কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার (২৮ অক্টোবর) সকালে দেশটির টলেডো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

 

স্পেনের রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা এডিআইএফ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে মাদ্রিদ থেকে সেভিলগামী উচ্চগতির রেলপথে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর মাদ্রিদ, সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়ার মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

 

এডিআইএফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, মাদ্রিদ-আন্দালুসিয়া উচ্চগতির রেলপথে দুটি ট্রেনের মধ্যে পেছন থেকে সংঘর্ষের কারণে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

 

জানা গেছে, দক্ষিণমুখী রাষ্ট্রায়ত্ত রেনফের একটি এভিই ট্রেন একই রেলপথে দাঁড়িয়ে থাকা ইতালীয় মালিকানাধীন ইরিও কোম্পানির একটি ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় কয়েকটি বগি রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়।

 

কাস্তিয়া-লা মানচা অঞ্চলের মুখপাত্র এস্থার পাদিয়া জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। দুর্ঘটনার সময় রেনফের ট্রেনটিতে ৩৯৭ জন এবং ইরিওর ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন। এদিকে ইরিও এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর প্রতিষ্ঠানটি জরুরি নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

 

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানান, টলেডোর ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তিনি মর্মাহত। পরিস্থিতি সম্পর্কে পরিবহনমন্ত্রী ও কাস্তিয়া-লা মানচা অঞ্চলের প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। ক্ষতিগ্রস্তদের সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন বলেও জানান প্রধানমন্ত্রী।

 

চলতি বছরে স্পেনের উচ্চগতির রেলপথে এটি দ্বিতীয় বড় ধরনের দুর্ঘটনা। এর আগে জানুয়ারিতে আদামুজ এলাকায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্য ট্রেনের সঙ্গে সংঘর্ষে ৪৫ জন নিহত হন। ওই দুর্ঘটনাটি ছিল ২০১৩ সালের পর স্পেনের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা। ২০১৩ সালে দেশটিতে এক ট্রেন দুর্ঘটনায় ৮০ জনের মৃত্যু হয়েছিল।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন