ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত ৩

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত ৩

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর হামলা থামেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নতুন করে আরও ৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

সর্বশেষ এই হামলায় ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ড্রোন (ইউএভি) গাজা শহরের রিমাল এলাকার ফিলিস্তিন স্টেডিয়ামের কাছে সাধারণ পথচারীদের লক্ষ্য করে আঘাত হানে।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের লিখিত বিবৃতিতে জানানো হয়, ১০ অক্টোবর ২০২৫ সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ১,৫৬৮ জন প্রাণ হারিয়েছেন এবং ৫,৬৪৯ জন আহত হয়েছেন। এছাড়া এই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৪৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত মোট ৭৪,৫৬৪ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৭৭০ জন আহত হয়েছেন। গাজার বিভিন্ন স্থানে এখনও ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার ফিলিস্তিনির মরদেহ চাপা পড়ে আছে।

 

সূত্র: আনাদোলু

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন