বিবিধ
মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু: পণ্য কিনলে মিলবে বিদেশ ভ্রমণসহ ঘরভর্তি উপহার

দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য কিনে গ্রাহকরা পাচ্ছেন ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার পাওয়ার বিশাল সুযোগ। শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হওয়া ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর আওতায় ক্রেতাদের এই সুবিধা দেওয়া হচ্ছে।
মার্সেলের ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন বা ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা এসব উপহারের সুযোগ পাবেন। ক্যাম্পেইনের আকর্ষণীয় এই অফার আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত উপভোগ করা যাবে।
সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় মার্সেল করপোরেট অফিসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম।
অনুষ্ঠানে জানানো হয়, পণ্য ক্রয়ের পর ডিজিটাল রেজিস্ট্রেশন করলে ফিরতি এসএমএস-এর মাধ্যমে ক্রেতাদের উপহার পাওয়ার তথ্য জানিয়ে দেওয়া হবে। 'ঘরভর্তি উপহার' হিসেবে ক্রেতারা ফ্রিজ, এসি, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার ইত্যাদি পণ্য সম্পূর্ণ ফ্রি পেতে পারেন। পরবর্তীতে শোরুম কর্তৃপক্ষ গ্রাহককে এসব উপহার বুঝিয়ে দেবেন।
ডিবিসি/ এমকেএ