বাংলাদেশ, সারা বাংলা
মানিকগঞ্জে ১৮০ টাকা দরে ডাব বিক্রি করায় বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ফটকের সামনে ১৮০ টাকা দরে ডাব বিক্রির দায়ে সুমন মিয়া নামের এক বিক্রেতাকে এক হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই জরিমানা করেন। তিনি জানান, সুমন মিয়া প্রতিটি ডাব ১১০ টাকা দরে কেনেন এবং ১৮০ টাকা দরে বিক্রি করেন। এতে প্রতিটি ডাবে তার ৭০ টাকা লাভ হয়। তিনি আরও জানান, অতিরিক্ত দামে ডাব বিক্রি করায় সুমনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় জরিমানা করা হয়।
ডিবিসি/এসভিএন