ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর হামলা আরও বাড়ার শঙ্কায় ইরানিরা

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর হামলা আরও বাড়ার শঙ্কায় ইরানিরা

আন্তর্জাতিক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর হামলা আরও বাড়ার শঙ্কায় ইরানিরা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্বাচনকে কেন্দ্র করে দেশ দুটির সম্ভাব্য নতুন সামরিক অভিযানের আশঙ্কায় রয়েছেন অনেক ইরানি নাগরিক। তাদের শঙ্কা, নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরই ইরানে নতুন করে বড় ধরনের হামলা শুরু হতে পারে।

তেহরানের ৩৭ বছর বয়সী এক বাসিন্দা সাজাদ আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরাকে জানান, তিনি বিশ্বাস করেন ইসরায়েলের নির্বাচনী ফলাফল যাই হোক না কেন, দেশটিতে নতুন করে সংঘাত শুরু হবে।

 

ইরানি এই নাগরিক বলেন, ‘ইসরায়েলের নির্বাচন আমি খুব একটা নিবিড়ভাবে অনুসরণ করিনি। তবে নেতানিয়াহু, আইজেনকোট কিংবা অন্য কেউ যে-ই জয়ী হোক না কেন, আমি মনে করি এতে করে সংঘাত থামবে না।’

 

আরেক ইরানি নাগরিক ৩২ বছর বয়সী শায়ান মনে করেন, যুদ্ধের শুরুতে যেসব ইরানি সরকারের পতন চেয়েছিলেন, আমেরিকার ও ইসরায়েলের বর্তমান আচরণ দেখার পর তাদের সেই মোহ কেটে গেছে। কারণ হিসেবে তিনি হাজার হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু এবং যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত অবরোধ ও নিষেধাজ্ঞার ফলে সাধারণ মানুষের আয় কমে যাওয়ার কথা উল্লেখ করেন।

 

শায়ান আরও বলেন, আমেরিকা ও ইসরায়েলের কিছু মন্তব্যের পর এবং তেল, গ্যাস, বিদ্যুৎ ও স্টিলের মতো আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অবকাঠামোতে বোমা হামলার পর মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। তিনি যোগ করেন, আমি মনে করি অধিকাংশ ইরানি নাগরিকের এই বিষয়ে কোনো হাত নেই, তারা কেবল একটু শান্তি ও স্থিতিশীলতা চান।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন