ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, রাজধানী

শাহজালাল বিমানবন্দরে ২ বিদেশি যাত্রীর প্যান্ট ও অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে ২ বিদেশি যাত্রীর প্যান্ট ও অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বাংলাদেশ, রাজধানী

শাহজালাল বিমানবন্দরে ২ বিদেশি যাত্রীর প্যান্ট ও অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ঢাকা

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

আজ বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় দুবাই থেকে আগত ফ্লাইট নং EK-586 যোগে স্বর্ণ চোরাচালান হতে পারে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি চালায়।

নজরদারির একপর্যায়ে চেন লিউন ও মো শিয়াওইউ নামের ২ যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২ এর কাছে উপস্থিত হলে প্রিভেন্টিভ টিম তাদের তল্লাশি করে। তল্লাশিতে তাদের জিনসের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা নরম হলুদ রঙের স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়, যার মোট ওজন ১২.৬০ কেজি। আটককৃত স্বর্ণের বিশুদ্ধতা প্রাথমিক যাচাইয়ে ২৪ ক্যারেট মর্মে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার করা এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪,০০,০০,০০০ (চব্বিশ কোটি) টাকা।


আটককৃত স্বর্ণ ও যাত্রীদের বিরুদ্ধে কাস্টম হাউস, ঢাকা কর্তৃক কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন