ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী যুবকের মৃত্যু

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী যুবকের মৃত্যু

সারা বাংলা

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী যুবক ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত ইতালি প্রবাসী তানভীর দেশে ফিরে মাত্র ১৫ দিন আগে বিবাহ করেছিলেন।

মাদারীপুর সদরে ঢাকা-বরিশাল মহাসড়কে রাতের আটটার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভীর হাওলাদার (২৫) নামের এক ইতালি প্রবাসী মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

 

বুধবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে।

 

নিহত তানভীর মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের খামারবাড়ি এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে। তিনি ইতালি প্রবাসী ছিলেন।

 

স্থানীয়রা জানান, তানভীর মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। এ সময় তানভীর সড়কে ছিটকে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

 

এদিকে নিহতের স্বজনরা জানান, চলতি বছরের সেপ্টেম্বরের শেষে দেশে ফেরেন তানভীর। মাত্র ১৫ দিন আগে বিয়েও করেছিলেন। বিয়ের পরপরই এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন