ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ

টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

বাংলাদেশ

টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান।

বুধবার (২৮ অক্টোবর) দিনের ব্যস্ত কর্মসূচিতে তিনি একটি উন্নত চিকিৎসাকেন্দ্র, একটি হোম-কেয়ার নার্সিং সেন্টার ও ঐতিহাসিক টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেন। এছাড়া সফরের শেষ পর্যায়ে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

 

সফরের শুরুতেই সকালে টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে অবস্থিত ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান। এ সময় তাঁকে ক্লিনিকটির সর্বাধুনিক চিকিৎসাপ্রযুক্তি ও বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। 

 

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিশ্বে এ ধরনের মাত্র পাঁচটি সিটি স্ক্যানার রয়েছে। এ ছাড়া তিনি ক্লিনিকের পেট-সিটি ও এমআরআই সুবিধা এবং বিভিন্ন নমুনা সংগ্রহে ব্যবহৃত রোবট প্রযুক্তি সম্পর্কে ধারণা নেন।

 

সকালের কর্মসূচি শেষে টোকিওর বুনকিও-কু এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটিভিত্তিক হোম-কেয়ার নার্সিং সেন্টার 'হংগো' পরিদর্শন করেন তিনি। সেখানে প্রবীণদের নার্সিং ও পুনর্বাসনকেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কুশলবিনিময় ও মতবিনিময় করেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন