ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

১৫ বছরের প্রবাসজীবন শেষে বাক্সবন্দী হয়ে দেশে ফিরলেন রেমিট্যান্সযোদ্ধা সাগর

১৫ বছরের প্রবাসজীবন শেষে বাক্সবন্দী হয়ে দেশে ফিরলেন রেমিট্যান্সযোদ্ধা সাগর

সারা বাংলা

১৫ বছরের প্রবাসজীবন শেষে বাক্সবন্দী হয়ে দেশে ফিরলেন রেমিট্যান্সযোদ্ধা সাগর

যশোর স্টাফ রিপোর্টার

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

সংসারের অভাব ঘোচাতে মালয়েশিয়া পাড়ি জমানো যশোর সদর উপজেলার সিলিমপুর গ্রামের সাগর হোসাইন (৩৮) ১৫ বছরের প্রবাসজীবন শেষে দেশে ফিরেছেন বাক্সবন্দী হয়ে। গত শুক্রবার (২৩ অক্টোবর) মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বুধবার রাত ১০টার দিকে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা খরচ করে তাঁর মরদেহ দেশে আনেন স্বজনেরা। বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

পরিবারের সচ্ছলতার আশায় ২০০৭ সালে প্রথম মালয়েশিয়ায় যান সাগর। মাঝে প্রায় পাঁচ বছর দেশে থাকার পর ২০২৩ সালে তিনি পুনরায় সেখানে পাড়ি জমান। তিন বছর আগে বাবাকে হারানো এই প্রবাসীর অকালমৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তি মৃত্যুকালে স্ত্রী, আট বছর বয়সী মেয়ে রায়সা এবং তিন বছর বয়সী ছেলে তাসকিন হাসানকে রেখে গেছেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন