ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি

মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

রাজনীতি

মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।

এই মামলায় আদালতের রায়ে অন্য তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত এই তিন জন হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিদের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত।

 

আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, রায়ে দণ্ডপ্রাপ্ত চার আসামির সবাই বর্তমানে পলাতক রয়েছেন। এর আগে গত ৭ অক্টোবর উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হওয়ার পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছিলেন।

 

গত বছরের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলায় চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছিলেন। আদালত সূত্রে জানা যায়, এই মামলায় আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদান, হত্যাযজ্ঞের ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন