ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ফরিদপুরে মধ্যরাতে পাচারকালে ২৫০ বস্তা সার জব্দ, আটক ২

ফরিদপুরে মধ্যরাতে পাচারকালে ২৫০ বস্তা সার জব্দ, আটক ২

সারা বাংলা

ফরিদপুরে মধ্যরাতে পাচারকালে ২৫০ বস্তা সার জব্দ, আটক ২

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ফরিদপুরের ভাঙ্গায় পাচারকালে ২৫০ বস্তা সারসহ এক ডিলার ও তাঁর সহযোগীকে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাদের ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করে।

জানা গেছে, গত মধ্যরাতে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম ওভারব্রিজের সামনে একটি ট্রাকে সার বোঝাই করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী ও চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদার এবং ট্রাকের হেলপার জাকেরকে আটক করে। আটক ডিলার ইলিয়াস হাওলাদার চান্দ্রা ইউনিয়নের সমেদ হাওলাদারের ছেলে।

 

কৃষকের জন্য বরাদ্দকৃত ভর্তুকির সার এভাবে অবৈধভাবে পাচারের ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, আটক ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে এবং তাঁর ডিলারশিপ স্থায়ীভাবে বাতিল করা হবে।

আরও পড়ুন