ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইসরায়েলের নজর এখন ৫ লাখ বিশেষ ব্যালটের দিকে!

ইসরায়েলের নজর এখন ৫ লাখ বিশেষ ব্যালটের দিকে!

আন্তর্জাতিক

ইসরায়েলের নজর এখন ৫ লাখ বিশেষ ব্যালটের দিকে!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচনে সরকার গঠনের সমীকরণ চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার সকাল থেকে পাঁচ লাখের বেশি বিশেষ ব্যালটের গণনা শুরু হয়েছে। নিয়মিত ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৩টি এবং বিরোধী জোট ৪৮টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া আরব দলগুলো সম্মিলিতভাবে রেকর্ড ১৯টি আসন পেতে পারে বলে জানানো হয়েছে।

বার্তা সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই এই বিশেষ ব্যালট গণনা শেষ হওয়ার কথা রয়েছে। মূলত নিবন্ধিত ভোটকেন্দ্রের বাইরে থেকে ভোট প্রদানকারীরা এই দ্বৈত খামের ব্যালট ব্যবহার করে থাকেন। এই তালিকায় সেনাসদস্য, কূটনীতিক, পুলিশ কর্মকর্তা এবং বাস্তুচ্যুত বাসিন্দারা অন্তর্ভুক্ত রয়েছেন।

 

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট প্রক্রিয়ায় জালিয়াতি বা একই ব্যক্তির একাধিকবার ভোট দেওয়া রোধ করতে অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমে বাইরের খামে থাকা ভোটারের পরিচয়সংক্রান্ত তথ্য যাচাই করা হয় এবং এরপর বাইরের খাম থেকে পরিচয়বিহীন ব্যালটটি আলাদা করে গণনার কাজ সম্পন্ন করা হচ্ছে।

 

চ্যানেল ১২-এর পূর্বাভাস অনুযায়ী, নিয়মিত ব্যালট গণনার পর ১২০ সদস্যের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন প্রধান দুই জোটের কোনোটিই এককভাবে অর্জন করতে পারেনি। ধারণা করা হচ্ছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি এবং গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি আসন পেতে পারে।

 

অন্যদিকে আরব দলগুলোর মধ্যে জয়েন্ট লিস্ট ১২টি এবং ইউনাইটেড আরব লিস্ট বা রা’আম পার্টি ৭টি আসন পেয়ে রেকর্ড ১৯টি আসনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে। এবারের নির্বাচনে মোট ভোটদানের হার ছিল ৭৭ দশমিক ৭ শতাংশ, যা ১৯৯৯ সালের পর দেশটিতে সর্বোচ্চ ভোটার উপস্থিতির রেকর্ড। এই বিশেষ ব্যালটগুলো গণনার পর আসনসংখ্যার হিসাবে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন